By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
News Next
  • Home
  • Politics
  • World
  • Business
  • Opinion
  • National
  • Entertainment
  • Sports
  • Technology
  • Health
  • Others
    • Corporate
    • Campus
    • Environment
    • Law & Rights
বাংলা
News NextNews Next
Aa
Search
Have an existing account? Sign In
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Lead

রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

ঢামেকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আগুনে মরদেহগুলো এতটাই দগ্ধ হয়েছে যে চেহারা শনাক্ত করা সম্ভব নয়, তবে লিঙ্গ শনাক্ত করা গেছে।

Newsnext
Last updated: 2025/10/14 at 5:49 PM
By Newsnext
Share
1 Min Read
SHARE
Highlights

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অধিকাংশ মরদেহই আগুনে মারাত্মকভাবে পুড়ে গেছে।

নিহতদের মধ্যে সাতজন নারী এবং নয়জন পুরুষ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকটি অ্যাম্বুলেন্সে মরদেহগুলো হাসপাতাল মর্গে আনা হয়।

ঢামেকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আগুনে মরদেহগুলো এতটাই দগ্ধ হয়েছে যে চেহারা শনাক্ত করা সম্ভব নয়, তবে লিঙ্গ শনাক্ত করা গেছে।

- Advertisement -

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। খবর পাওয়ার ১৬ মিনিট পর, অর্থাৎ ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট অংশ নেয়, পরে আরও সাতটি ইউনিট যোগ দিলে মোট ১২টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ চালায়।

Share this Article
Facebook Whatsapp Whatsapp Copy Link
Previous Article Candidates put posters on the walls of buildings in Jahangirnagar University ahead of student union votes -- Voting ends in JUCSU election amid boycott over rigging allegations
Next Article Fire at chemical warehouse and garments factory kills 16
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You May also Like

BangladeshLead

President Shahabuddin resigns citing ill health

July 24, 2026
BangladeshBusiness

Tarique Rahman pledges support for foreign investors

July 23, 2026
BangladeshBusiness

Govt plans power distribution privatization

July 23, 2026
BangladeshBusiness

Bangladesh cites global crises in bid to delay LDC graduation

July 18, 2026
Show More
More News:
  • Quick Link #1
News Next

At Newsnext Bangladesh, we believe in the power of journalism to foster transparency, promote accountability, and empower communities

Youtube Facebook X-twitter Instagram Reddit

About Company

  • About
  • Contact
  • Privacy Policy
  • Advertise With Us

© NewsNext Bangladesh 2014-2025,  All Rights Reserved.

Welcome to Foxiz

Lost your password?